ডেস্ক রিপোর্ট
১০ নভেম্বর ২০২২, ৪:৩৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ১৬৯ রানের লক্ষ্যতাড়ায় শুরু থেকেই মারমুখী ক্রিকেট ক্রিকেট খেলছে ইংল্যান্ড। ইংলিশ দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে পাত্তাই পাচ্ছে না ভারতীয় বোলাররা। তাতে পাওয়ারপ্লের ৬ ওভার শেষে ৬৩ রান করেছে ইংল্যান্ড।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ ওভারে ৭৪ রান। ২৩ বলে ৪২ রান করে অপরাজিত আছেন অ্যালেক্স হেলস। ২৯ রান করে উইকেটের অন্য প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন অধিনায়ক জস বাটলার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। অ্যাডিলেড ওভালের ম্যাচে প্রথম ইনিংস শেষে ইংল্যান্ডকে ১৬৯ রানের লক্ষ্য দিয়েছে ভারত।
টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৯ রানে লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। শুরুতেই উইকেটের ধাক্কা খাওয়া দলটি প্রথম ৩ ওভারে মাত্র ১১ রান করে। ধীরে ধীরে রানের গতি বাড়ান বিরাট কোহলি-রোহিত শর্মা। তবে তাতে ৬ ওভারে ৩৮ রানের বেশি করতে পারেনি ভারতীয়রা।
দ্বিতীয় উইকেটে কোহলির সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন রোহিত। ভারতের অধিনায়ককে ফিরিয়ে সে জুটি ভাঙেন ক্রিস জর্ডান। বড় স্কোর করতে পারেননি সুর্যকুমার যাদবও। ১০ বলে ১৪ রান করে ফিরেছেন আদিল রশিদের বলে।
চতুর্থ উইকেটে হার্দিক পান্ডিয়াকে নিয়ে বড় জুটি গড়েন কোহলি। ৩৯ বলে ফিফটি তুলে নিয়ে পরের বলে আউট হন ডানহাতি তারকা এ ব্যাটার। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। তার ৩৩ বলে ৬৩ রানের ইনিংসে ১৬৮ রানের সংগ্রহ পেয়ে যায় ভারত।