ডেস্ক রিপোর্ট
২৯ অক্টোবর ২০২২, ১০:৩৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর শাখার কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও লাল পতাকা মিছিল আগামী সোমবার, ৩১ অক্টোবর, অনুষ্ঠিত হবে।
সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে বিকাল ৩টায় শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়ে বিকাল ৩:৩০ টায় লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বিকাল বিকাল ৫ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুর্নমিলনী অনুষ্ঠিত হব।
উক্ত কর্মসূচি সফল করতে জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, মহানগর সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, জেলার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।