ডেস্ক রিপোর্ট

২৩ সেপ্টেম্বর ২০২২, ৯:৪৩ অপরাহ্ণ

নোয়াখালীতে ছাত্রী ধর্ষণ ও হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে নিজে ঘরে জবাই ও হাতের রগ কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল নোয়াখালী জেলা শাখা।

আজ এক সংবাদ বিবৃতিতে নোয়াখালী জেলা সংগঠক নূপুর দাস তৃষা ও শামীম আশরাফ এক যৌথ বিবৃতিতে বলেন, সারাদেশে অবাধ গুম খুন ধর্ষণের যে সংস্কৃতি চালু হয়েছে তার ধারাবাহিকতায় আরেকটি প্রাণ ঝরে গেলো।

গত বছর সরকারি হিসাবে মোট ১ হাজার ১১৭ শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে একক ধর্ষণের শিকার ৭২৩ জন, দলবদ্ধ ধর্ষণের শিকার হয় ১৫৫ জন, প্রতিবন্ধী শিশু ১০০ জন এবং অন্যান্য ১৩৯ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়। ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে ২৭২ টি৷ বাস্তবে এই সংখ্যা আরো বেশি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই ধর্ষণগুলোর কোন সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি৷ এক ভয়াবহ অনিরাপদ পরিবেশে গোটা দেশের মানুষ৷ নোয়াখালীর ৮ম শ্রেণীর ছাত্রী অদিতি একই ঘটনার শিকার৷

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নারীর উপর হিংস্র আক্রমণের মধ্যে শিশু বৃদ্ধ কেউই নিরাপদ নয়। গোটা রাষ্ট্রের নিপীড়নমূলক পরিবেশে জনগণের জীবন আজ বিপর্যস্ত৷ এর বিরুদ্ধে জনগণের গণপ্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই৷ অবিলম্বে অদিতি হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমগ্র ছাত্র জনতার ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন