ডেস্ক রিপোর্ট

১৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৮ পূর্বাহ্ণ

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭, ২০২২ ১১:৫৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি রাখা হয়েছে। তবে চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আজ ভারতে বিশ্বকর্মা পূজা। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল বলেন, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের ভেতরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আকছির উদ্দিন মোল্যা জানান, বিশ্বকর্মার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্ট আগেই জানিয়ে দিয়েছেন। তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা রয়েছে।

শেয়ার করুন