ডেস্ক রিপোর্ট

৪ সেপ্টেম্বর ২০২২, ৭:৪৯ অপরাহ্ণ

মানিকগঞ্জে ছাত্র ইউনিয়নের নেতৃত্বে রাসেল-রাহুল

আপডেট টাইম : সেপ্টেম্বর ৪, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ

শেয়ার করুন

শাহীনুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি : “সকল দুঃশাসন দুরাচার হবে অবসান,তারুণ্যের চেতনা জুড়ে মুক্তির আহবান” এই স্লোগান কে ধারণ করে আজ রোববার (০৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের আয়োজনে মানিকগঞ্জ শহীদ স্মৃতি ফলকে সকাল ১১.০০ ঘটিকায় উদ্ভোদনী সমাবেশ ও মিছিল নিয়ে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে কাউন্সিল অধিবেশন শেষ হয়।

এতে বিগত কমিটির সাধারণ সম্পাদক রাসেল আহমেদ কে সভাপতি ও রাহুল সরকারকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটি ঘোষনা করা হয়।

উদ্ভোদনী সমাবেশে জেলা সংসদের সভাপতি এম আর লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো রাসেল আহমেদের সঞ্চালনায় ২৪ তম জেলা সম্মেলনের উদ্ধোধন ঘোষণা করেন জেলার বিশিষ্ট নাট্যকার, পদ্মাপাড়ের সক্রেটিস খ্যাত কমরেড হরিপদ সূত্রধর।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি ছাত্রনেতা ফয়েজ উল্লাহ।

সমাবেশ আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আজাহারুল ইসলাম আরজু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি মো.নজরুল ইসলাম প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, যুবনেতা কমরেড আরশেদ আলী মাস্টার, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ার হোসেন দুর্জয় ও কবি শফিক সেলিম প্রমুখ।

বক্তারা বলেন, আমরা অর্থনৈতিকভাবে উন্নতি করেছি কিন্তু শিক্ষা কাজ গণতন্ত্র সুরক্ষাসহ মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চর্চায় বহুদূর পিছিয়ে আছি। মুক্তিযুদ্ধের দাবিদার সরকারের আমলে পাঠ্যপুস্তক থেকে প্রগতিশীল লেখকদের লেখনি হারিয়ে যায় এটি মানতে পারছি না।

বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকার একটা ভীতির সমাজ সৃষ্টি করেছে। পূজিবাদি এই সমাজে প্রেম ভালোবাসা মায়া মমতা প্রীতি উঠে যাচ্ছে। আমরা বইমুখী হয়ে সৃজনশীল ধারায় নতুন করে প্রীতি ও সাম্যের সমাজ বিনির্মান করতে চাই।

শেয়ার করুন