ডেস্ক রিপোর্ট

২১ আগস্ট ২০২২, ৬:৫৯ অপরাহ্ণ

হালিশহরে কলোনিতে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

আপডেট টাইম : আগস্ট ২১, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চট্টগ্রামের হালিশহর থানার ছোটপোল এলাকায় একটি কলোনিতে আগুন লেগেছে। রোববার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ছোটপোল এলাকার কাউন্সিলর অফিসের পাশের একটি কলোনিতে আগুন লেগেছে। তবে কীভাবে আগুন লেগেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

শেয়ার করুন