ডেস্ক রিপোর্ট
২৭ জুলাই ২০২২, ৬:৪২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক কোহিনূর আক্তার কণার মা রশিদা বেগমের মৃত্যুতে মহিলা ফোরামের শোক প্রকাশ।
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি শম্পা বসু এবং সাধারণ সম্পাদক দিলরুবা নূরী আজ বুধবার (২৭ জুলাই) এক যুক্ত বিবৃতিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক কোহিনূর আক্তার কণার মা রশিদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ রশিদা বেগমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, রশিদা বেগম আজ বুধবার, ২৭ জুলাই ২০২২ ভোরে অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।