ডেস্ক রিপোর্ট

২৬ জুলাই ২০২২, ৬:২৯ অপরাহ্ণ

শাবি শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে সিলেটে ছাত্র কাউন্সিলের বিক্ষোভ

আপডেট টাইম : জুলাই ২৬, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখা বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১২ টায় সিলেট নগরীর সিটি পয়েন্টে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার সাংগঠনিক সম্পাদক আয়েশা আক্তারের পরিচালনা ও নগর শাখার সভাপতি বিশ্বজিৎ শীলের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সিলেট নগরের স্কুল বিষয়ক সম্পাদক রিপন রুদ্র পাল,নগরের সংগঠক তানিশা আক্তার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়হীন, নতজানু ভূমিকাই মূলত একের পর এক ঘটনার জন্য দায়ী।

শাবিপ্রবির শিক্ষার্থী খুনের দায় কোনো ভাবেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়িয়ে যেতে পারেনা।এর আগেও শাবিপ্রবির ভিসির নানা ব্যার্থতা-অপকর্মের প্রমাণ পাওয়া সত্ত্বেও, ভিসি পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের মরণপন অনশনের পরেও এই অগণতান্ত্রিক, স্বৈরাচার ভিসি পদত্যাগ করেনি! শিক্ষার্থীদের আপত্তি সত্বেও নির্লজ্জের মতো পদ আকড়ে ধরে আছে!

ক্যাম্পাসের নিরাপত্তা বিধানে এই ভিসি যে কত অযোগ্য তা আবারও প্রমাণিত হলো।

কিছু দিন আগেও চবিতে যে ছাত্রী নিপীড়নের ঘটনা ঘটলো সেখানেও সময়সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব তোলে মূলত অপরাধীদেরই পক্ষ নিলো চবিপ্রশাসন।চবির আন্দোলনকারী শিক্ষার্থীদের চাপে পড়ে চবিপ্রশাসন সেই প্রস্তাব তুলে নিলেও মূলত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েই বিরাজ করছে এক দায়হীন পরিস্থিতি। মূলত সায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানগুলো সরকারের কাছে নানা ভাবে নতজানু হচ্ছে।

ফলে প্রত্যেকটা ঘটনায় ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সম্পৃক্ততা পাওয়া গেলেও তা ভিন্ন খাতে পরিচালনার ভূমিকা নেয় প্রশাসন!

বক্তরা শাবিপ্রবির ভিসির পদত্যাগসহ বুলবুল আহমেদের খুনীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানান এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতসহ গণতান্ত্রিক পরিবেশ নির্মাণের আহ্বান জানান।

শেয়ার করুন