ডেস্ক রিপোর্ট

২২ জুলাই ২০২২, ১:৫৫ অপরাহ্ণ

ফেনীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

আপডেট টাইম : জুলাই ২২, ২০২২ ১:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ফেনীতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত তিনজন।

শুক্রবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর পাঁচগাছিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সামাদ বলেন, ট্রাকটি ছিল নোয়াখালীমুখী আর অটোরিকশাটি ছিল ফেনীমুখী। মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।

শেয়ার করুন