ডেস্ক রিপোর্ট

২২ জুলাই ২০২২, ৪:০৮ অপরাহ্ণ

আমিরাত ফেরত যুবকের হাত ব্যাগে মিলল ৯০ লাখ টাকার সোনার বার

আপডেট টাইম : জুলাই ২২, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মো. মিজান উদ্দিন নামের এক যাত্রীর হাতব্যাগ থেকে ৯০ লাখ টাকার ১২টি সোনার বার জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার (২২ জুলাই ) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহায়তায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এই সোনার বার জব্দ করেন। তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আসেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, জব্দ সোনার বারের ওজন ১ কেজি Add New৩৯৮ গ্রাম। বাজারমূল্যে এই সোনার বারের দাম ৯০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একটি উড়োজাহাজে চট্টগ্রামে আসেন মো. মিজান উদ্দিন নামের এক যাত্রী। তিনি বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হল থেকে ফোনে কথা বলতে বলতে শৌচাগারের দিকে যেতে থাকেন। এ সময় তাকে সন্দেহ হয় কর্মকর্তাদের। কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তার হাতে থাকা ছোট ব্যাগ থেকে সোনার বার উদ্ধার করা হয়।

সোনার বার উদ্ধারের ঘটনায় মিজান উদ্দিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন