ডেস্ক রিপোর্ট

৪ জুলাই ২০২২, ১২:৫০ পূর্বাহ্ণ

নেদারল্যান্ডস বাংলাদেশ সমিতি ইউকে’র যাত্রা শুরু

আপডেট টাইম : জুলাই ৪, ২০২২ ১২:৫০ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মাল্টি কালচারাল বৃটেনে সম্মিলিতভাবে কার্যকর একটি ডায়নামিক এথনিক গ্রুপ হিসেবে কাজ করার প্রত্যয় নিয়ে নেদারল্যান্ডস বাংলাদেশ সমিতি ইউকের যাত্রা শুরু হয়েছে। গত ২৮ শে জুন মঙ্গলবার বিকেল ৪ টায় নেদারল্যান্ডস থেকে আগত বাংলাদেশীদের এক সভা লন্ডনের মেনর পার্কের এক রেস্তোরাঁর হল রুমে অনুষ্ঠিত হয় ।

বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব বশির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সার্বিক পরিচালনায় ছিলেন বিশিষ্ট সামাজিক সংগঠক মনোয়ার মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক সময়ে নেদারল্যান্ডস এর অধিবাসী টাওয়ার হ্যমলেটে কাউন্সিলের প্রাক্তন স্পীকার জনাব আহবাব হোসেন।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত এবং নেদারল্যান্ডস এ বসবাসকারী মৃত্যু বরনকারী সকল বাংলাদেশীদের আত্মার শান্তি কামনা করে দোয়া দোয়া পাঠ করে মোনাজাত পরিচালনা করেন জনাব শরীফ নূর রুনু।

উদ্বোধনী স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি, বিভিন্ন ক্যাম্পেইন সংগঠক ব্যবসায়ী মতিউর রহমান মতিন।

এছাড়া আরো বক্তব্য রাখেন জনাব পল্টু আহমেদ, খন্দকার মাহবুব বাশার, জিয়ার আহমেদ, বাছিত চৌধুরী, দীপু মামুনুর রশীদ, রেজাউল হক চৌধুরী, এনায়েত চৌধুরী, জাকারিয়া চৌধুরী, মকবুল আহমেদ, তারেক চৌধুরী, গিয়াস উদ্দিন, আব্দুল হাকিম, জালাল আহমেদ ও লীঠু বড়ুয়া প্রমুখ। এর আগে উপস্থিত সবাইকে পরিচয় পর্বে পরিচিত করিয়ে দেয়া হয়।

উদ্বোধনী সভার পর কমিটি উপদেষ্টা পরিষদ গঠন উপলক্ষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত সবাই অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য এ সভা উপলক্ষে বৃটেনের নিউক্যাসেল, মানচেসটার, বারহিংহাম, পোটসমাউথ, লুটন, সাউদাম্পটন, ক্রইডন ও লন্ডন এবং আশেপাশের অনেক টাউন থেকে লোকজন উপস্থিত হয়েছিলেন। মুক্ত আলোচনার পর উপস্থিত সকলেরই সম্মিলিত মতামতের ভিত্তিতে ‘নেদারল্যান্ডস বাংলাদেশী সমিতি’ ইউকে এর কার্যক্রম পরিচালনার জন্য একটি উপদেষ্টা পরিষদ ও কার্যকরী গঠন করা হয়।

উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা মনোনীত করা হয় ব্যবসায়ী নেতা জনাব বশির আহমেদ কে অন্যান্য উপদেষ্টারা হলেন যথাক্রমে জনাব আহবাব হোসেন, আব্দুল হাফিজ, পল্টু আহমেদ অধ্যাপক রাজীব চক্রবর্তী।

কার্যকরী কমিটির সভাপতি মতিউর রহমান মতিন, সিনিয়র সহ সভাপতি কায়সার রশিদ মিন্টু , সাধারণ সম্পাদক মনোয়ার মোহাম্মদ, অর্থ বিষয়ক সম্পাদক জিয়ার আহমেদ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহবুব বাশার, প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন সহ আরো ৪ জন সহ সভাপতি, পাঁচজনসহ সাধারণ সম্পাদক এবং অন্যান্য সম্পাদক মন্ডলী ও সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন