ডেস্ক রিপোর্ট

৩১ মে ২০২২, ১২:৩৩ পূর্বাহ্ণ

ছাত্র ইউনিয়ন সিলেট মহানগর সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন

আপডেট টাইম : মে ৩১, ২০২২ ১২:৩৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: আগামী ১ জুলাই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট মহানগর সংসদের ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহানগর সংসদের ৪র্থ সম্মেলন সফল করতে ৫১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।

সম্মেলন প্রস্তুতি পরিষদ এর চেয়ারম্যান করা হয়েছে ছাত্রনেতা সন্দ্বীপ দাশকে এবং আহ্বায়ক করা হয়েছে ছাত্রনেতা মাহদি হাসান আরমান (মুন্না)-কে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট মহানগর সংসদ হাসান বক্ত চৌধুরী কাওসার ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট মহানগর সংসদ বিশাল দেব এক বিবৃতিতে সোমবার (৩০ মে) এই তথ্য জানান।

শেয়ার করুন