ডেস্ক রিপোর্ট
২৭ মে ২০২২, ৩:০৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: জয়াবিক্রমার বল কভারে পাঠিয়ে লিটন দাস ছুঁয়ে ফেলেন ২০০০ রানের মাইলফলক। এতে বাংলাদেশের অষ্টম ব্যাটসম্যান হিসেবে ২ হাজার টেস্ট রান হলো লিটনের। ৪৭ ইনিংসে এই মাইলফলক ছুঁয়ে বাংলাদেশের হয়ে দ্রুততম মুমিনুল হক। তামিম ইকবালের লেগেছিল ৫৩ ইনিংস, লিটনের লাগল ৫৬ ইনিংস।
ঢাকা টেস্ট
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৬৫ অলআউট (মুশফিক ১৭৫*, লিটন ১৪১; রাজিথা ৫-৬৪, ফার্নান্দো ৪-৯৩)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫০৬ অলআউট (ম্যাথিউস ১৪৫*, চান্দিমাল ১২৪; সাকিব ৫-৯৬, এবাদত ৪-১৪৮)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৬৯ অলআউট (সাকিব ৫৮, লিটন ৫২; ফার্নান্দো ৬-৫১, রাজিথা ২-৪০)
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ২৯/০ (ওশাদা ২১*, করুনারত্নে ৭*; এবাদত ০-৫, সাকিব ০-৭)
ফলাফল : শ্রীলঙ্কা ১০ উইকেটে জয়ী