ডেস্ক রিপোর্ট

৮ এপ্রিল ২০২২, ১১:১৯ অপরাহ্ণ

দক্ষিণ সুরমায় যুব ইউনিয়নের আলোচনা সভা ও মিলন মেলা অনুষ্ঠিত

আপডেট টাইম : এপ্রিল ৮, ২০২২ ১১:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: বাংলাদেশ যুব ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদের আহবায়ক কমিটির সদস্য যুব নেতা সজল আহমদ সানির প্রবাস গমন উপলক্ষে আলোচনা সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয় আজ শুক্রবার (০৮ এপ্রিল) বিকাল ৫ টায়।

বাংলাদেশ যুব ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদের যুগ্নআহবায়ক তোফায়েল আহমদ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলাসংসদের সহ-সভাপতি হাসান বক্ত চৌধুরী কাওসার এর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য ও সিলেট জেলার সাধারণ সম্পাদক এডঃ নিরন্জন দাস খোকন, সহ- সাধারণ সম্পাদক এস কে সাকিল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক মিজু আহমদ। এবং বিদায়ী বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদের সদস্য সজল আহমদ সানি।

উক্ত আলোচনা সভা ও মিলন মেলায় উপস্থিত থাকেন বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ ছাত্র দক্ষিণ সুরমা উপজেলা সংসদের সকল নেতাকর্মীরা। বক্তারা তাদের বক্তব্যে বলেন সজল আহমদ সানির প্রবাস জীবন সুন্দর এবং সুখের হোক।

বক্তারা বক্তব্যে আরো বলেন পৃথিবীর যে প্রান্তে যাও কমরেড গরিব মেহনতী মানুষের পক্ষে লড়াই সংগ্রামটা জারী রেখ।

 

শেয়ার করুন