ডেস্ক রিপোর্ট

২০ মার্চ ২০২২, ১:২৭ অপরাহ্ণ

হোটেল শ্রমিক নেতা আমজাদ হোসেনের মৃত্যুতে ফেডারেশনের শোক 

আপডেট টাইম : মার্চ ২০, ২০২২ ১:২৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কুড়িগ্রাম জেলা হোটেল ও রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মস্তিস্কে রক্তক্ষরণ ঘটে গত ১৫ মার্চ সন্ধ্যা ৭ ঘটিকায় মৃত্যুবরণ করেন। তাঁর জন্মস্থান কুড়িগ্রাম জেলার সদর থানার খান পাড়া গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

নেতৃবৃন্দ এক বিবৃতিতে শোক সন্তোপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

ফেডারেশনের নেতৃবৃন্দ বিবৃতিতে জানান, প্রয়াত আমজাদ হোসেন ১৫ মার্চ সন্ধ্যায় তার নিজ বাড়িতে অবস্থান করা কালীন মস্তিস্কে রক্তক্ষরণ ঘটে। এরপর তাঁকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্ত্যব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রয়াত হোটেল শ্রমিক নেতা আমজাদ হোসেন তিন ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ শ্রমিক শ্রেণীর মধ্যে নেতা-কর্মি-দরদী-সমর্থকসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

শেয়ার করুন