ডেস্ক রিপোর্ট

২০ মার্চ ২০২২, ২:০৫ অপরাহ্ণ

ইউক্রেন সংকটে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : মার্চ ২০, ২০২২ ২:০৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, রাশিয়া-ইউক্রেন সংকটে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র। রোববার সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া বাংলাদেশ-মার্কিন অংশীদারিত্ব সংলাপে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকালীন সময়ে গণতান্ত্রিক রীতিনীতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের হুমকি রয়েছে।

সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ভিক্টোরিয়া নুল্যান্ড।

শেয়ার করুন