ডেস্ক রিপোর্ট

১৯ মার্চ ২০২২, ২:৫৫ অপরাহ্ণ

সিরাজগঞ্জে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

আপডেট টাইম : মার্চ ১৯, ২০২২ ২:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বামীর মারধরে নারগিস খাতুন (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৯ মার্চ) দুপুরে উপজলার সোনাখাড়া ইউনিয়নের বিলেরপার এলাকা থেকে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী রেজাউল করিমকে (৪০) আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ। নিহত নারগিস খাতুন জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছি বিলেরপার গ্রামের রেজাউল করিমের স্ত্রী।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বিলের পার গ্রামের মাদকাসক্ত রেজাউল করিম প্রায়ই তার স্ত্রীকে মারপিট করতেন। শনিবার সকালে বাজারে চা পান করে বাড়ি ফিরে স্ত্রী নারগিসকে ব্যাপক মারপিট করলে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় প্রতিবেশীরা নারগিসকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক স্বামীকে আটক করে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন