ডেস্ক রিপোর্ট

১৯ মার্চ ২০২২, ৪:৩২ অপরাহ্ণ

বাম জোটের ২৮ মার্চের হরতাল সফল করতে রংপুরে সমাবেশ

আপডেট টাইম : মার্চ ১৯, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

রংপুর প্রতিনিধি:: নিত‍্য পণ‍্যের মূল‍্যবৃদ্ধি রোধ, রেশন চালু ও সিন্ডিকেট ব‍্যবসায়ীদের বিরুদ্ধে ব‍্যবস্থা গ্রহণের দাবিতে আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের আহবানে দেশব‍্যাপী অর্ধদিবস হরতালের সর্মথনে রংপুরে শ্রমিক অধিকার আন্দোলনের মানববন্ধন ও সমাবেশ।

শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক এডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সবুজ রায়,আব্দুস সাত্তার বকুল,সুভাষ রায়,পারভীন আক্তার প্রমুখ।

বক্তারা বলেন,সিন্ডিকেট ব‍্যবসায়ী ও কালো বাজারীদের বিরুদ্ধে ব‍্যবস্থা গ্রহণ ছাড়া ভোজ‍্য তেল,চাল,ডাল,পিঁয়াজসহ নিত‍্য পণ‍্যের দাম কমানো সম্ভব নয়। বর্তমান সরকার সিন্ডিকেট ব‍্যবসায়ীদের কাছে জিম্মি।বাজারের আগুনে সাধারণ মানুষ দগ্ধ হচ্ছে অথচ সরকার নির্বিকার। দ্রব‍্যমূল‍্য সহনীয় পর্যায়ে রেখে বাজারকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে সরকার সম্পূর্ণরুপে ব‍্যর্থ।

নেতৃবৃন্দ, নিত‍্য পণ‍্যের মূল‍্যবৃদ্ধি রোধ,রেশন চালু ও সিন্ডিকেট ব‍্যবসায়ীদের বিরুদ্ধে ব‍্যবস্থা গ্রহণের দাবিতে আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের আহবানে দেশব‍্যাপী অর্ধদিবস হরতাল সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।

শেয়ার করুন