ডেস্ক রিপোর্ট

১৯ মার্চ ২০২২, ৯:১৫ অপরাহ্ণ

আতশবাজির আগুনে পুড়ল তুলার গুদাম দোকানপাট

আপডেট টাইম : মার্চ ১৯, ২০২২ ৯:১৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: নারায়ণগঞ্জের বন্দরে আতশবাজির আগুনে পুড়ে গেছে তুলার গুদামসহ দোকানপাট। শবেবরাতের রাতে বন্দরের ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজারে এ ঘটনা ঘটে।

বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এলাকায় কতিপয় কিশোর বন্দরে ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজারে আতশবাজি ফুটিয়ে আনন্দ ফুর্তি করছিল। এ সময় তাদের ছোড়া আতশবাজির আগুন বাজারের একটি ইলেকট্রিক ও হার্ডওয়্যারের দোকানে লাগে। মুহূর্তে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

এতে শাহজাহান সাজুর হার্ডওয়্যারের দোকান, আবদুল মতিনের হলুদ মরিচের দোকান, আনোয়ার হোসেনের মিষ্টির দোকান ও পাশের একটি তুলার গোডাউন ভস্মীভূত হয়। বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর বরাত দিয়ে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল্লাহ হোসেন জানান, আপাতত ধারণা করা হচ্ছে আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শেয়ার করুন