ডেস্ক রিপোর্ট
১২ মার্চ ২০২২, ৪:৩৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা চালু, কালো আইন বাতিল, গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা, ২০ হাজার টাকা ন্যূনতম মজুরি ও গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, নারী নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবিতে বাসদের ‘১৩-২৭ মার্চ’ দাবি পক্ষের উদ্বোধনী সমাবেশ আগামীকাল ১৩ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর পক্ষ উপরোক্ত দাবিতে আগামীকাল ১৩ মার্চ থেকে ২৭ মার্চ ২০২২ পর্যন্ত দেশব্যাপী ‘দাবি পক্ষ’ ঘোষণা করেছে। দাবি পক্ষের উদ্বোধনী কর্মসূচি হিসেবে আগামীকাল ১৩ মার্চ ২০২২ বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সমানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আগামীকালের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচিতে অংশগ্রহণ করে সফল করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলা সংগঠনকে সভা-সমাবেশ, মিছিল, পদযাত্রা, মানববন্ধন ও গণসংযোগের মাধ্যমে দাবি পক্ষ সফল করার জন্য আহ্বান জানিয়েছেন।