ডেস্ক রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ৮:১৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সিলেট জেলা ন্যাপ সভাপতি সৈয়দ আব্দুুল হান্নানের মৃত্যুতে বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৩১আগস্ট) গণমাধ্যমে এক বার্তায় বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর বলেন, সৈয়দ আব্দুল হান্নান ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমাজ নির্মাণের অগ্র সৈনিক সৈয়দ আব্দুল হান্নান গণমানুষের দাবী আদায়ের জন্য মিছিলেও ছিলেন অগ্রভাগে। তার মৃত্যু সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে।
বিবৃতিতে বাসদ সমন্বয়ক আবু জাফর, সৈয়দ আব্দুল হান্নানের মৃত্যুতে শোকাহত পরিবার,স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।