ডেস্ক রিপোর্ট
৮ মার্চ ২০২২, ১০:৩৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: করোনাভাইরাসের জন্য টিকা নিলে বাংলাদেশে প্রবেশে করতে করোনা পরীক্ষার প্রয়োজন হবে না। মঙ্গলবার (৮ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের সদস্য চৌধুরী এম জিয়াউল কবিরের সই করা নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোনও টিকার পূর্ণ ডোজ যারা নিয়েছেন তাদের বাংলাদেশ আসতে করোনা পরীক্ষা করতে হবে না।