ডেস্ক রিপোর্ট

৩০ জানুয়ারি ২০২২, ৬:৫১ অপরাহ্ণ

জাতিসংঘের দুই কর্মকর্তাকে হত্যা: কঙ্গোতে ৫১ জনের মৃত্যুদণ্ড

আপডেট টাইম : জানুয়ারি ৩০, ২০২২ ৬:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: জাতিসংঘের দুই বিশেষজ্ঞকে হত্যার দায়ে ৫১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ডেমোক্রেটিক রিপাবলিকান কঙ্গোর একটি সামরিক আদালত। আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

২০১৭ সালের মার্চে সুইডিশ নাগরিক জাইদা কাতালান ও মার্কিন নাগরিক মাইকেল শার্প দেশটির কাসাই অঞ্চলে সহিংসতার ঘটনার তদন্ত করতে গিয়েছিলেন। সেখানে রাস্তার পাশে গাড়ির গতি রোধ করে তাদের হত্যা করা হয়। নিখোঁজ হওয়ার পর একই বছর ২৮শে মার্চ একটি গ্রামে তাদের মরদেহ পাওয়া যায়। চার বছরেরও বেশি সময় ধরে বিচার কার্যক্রম চলার পর এই রায় দেয়া হলো।

কঙ্গোতে প্রায়শই হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু ২০০৩ সালে মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর স্থগিতাদেশ ঘোষণা করে দেশটি।

জাতিসংঘের এই দুই কর্মকর্তাকে হত্যার ঘটনা ব্যাপকভাবে নাড়া দেয় বিশ্বকে। ডজনখানেক লোকের এ হত্যাকাণ্ডের জন্য চার বছরেরও বেশি সময় ধরে বিচার কাজ চলছে দেশটির সামরিক আদালতে। দেশটির কর্তৃপক্ষ দাবি করে সশস্ত্রগোষ্ঠীর লোকেরা তাদের হত্যা করেছে।

শেয়ার করুন