ডেস্ক রিপোর্ট

২৫ জানুয়ারি ২০২২, ৮:৪৫ অপরাহ্ণ

শাবির আন্দোলনরতদের সাথে সংহতি জানিয়ে বরিশালে নাগরিক সমাবেশ

আপডেট টাইম : জানুয়ারি ২৫, ২০২২ ৮:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: শাবিপ্রবির ভিসি ফরিদ উদ্দিনের পদত্যাগ দাবিতে ও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে আজ ২৫শে জানুয়ারি বিকাল ৪টায় বরিশাল অশ্বিনী কুমার হলচত্বরে ‘শাবিপ্রবির পাশে বরিশালবাসী’ ব্যানারে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বরিশাল সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবদুল মোতালেব হাওলাদার, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলার সাধারন সম্পাদক পুষ্প চক্রবর্তী, বিশিষ্ট আইনজীবী ও প্রাক্তন ছাত্রনেতা এডভোকেট হিরণ কুমার দাস মিঠু, বাসদ বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবিব রুমন, গণসংহতি আন্দোলন বরিশাল জেলার আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলার আহবায়ক হারুন-অর-রশিদ মাহমুদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলার সাধারণ সম্পাদক স্নেহাংশু বিশ্বাস, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অপূর্ব রায়, সংস্কৃতিজন ও আইনজীবী সুভাষ চন্দ্র দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শের-ই-বাংলা মেডিকেল কলেজের সংগঠক আনন্দ মৃত্তিকা নাজ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র ফ্রন্ট সংগঠক হাসিবুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সভাপতি মোঃ জাবের প্রমুখ।

নেতৃবৃন্দ অবিলম্বে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহŸান জানান। নেতৃবৃন্দ বলেন, ৭ দিন থেকে অনশনরত শিক্ষার্থীদের অনেকের অবস্থা এখন সংকটাপন্ন। এই অবস্থায় যদি কোন দুর্ঘটনা ঘটে তবে তার দায়ভার এই প্রশাসনকে বহন করতে হবে। বরিশালের সর্বস্তরের মানুষজন আমরা এই আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকবো। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।

শেয়ার করুন