ডেস্ক রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২২, ২:৫২ অপরাহ্ণ
গাইবান্ধা প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে ছাত্রলীগ এবং পুলিশী হামলা ও হল-ক্যাম্পাস বন্ধের অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে গাইবান্ধায় প্রগতিশীল ছাত্র জোটের সমাবেশ।
বুধবার, ১৯ জানুয়ারি প্রগতিশীল ছাত্র জোটে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ১নং রেলগেট বেলা ১২টায় স্বাস্থ্য বিধি মেনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদ এর সভাপতি ওয়ারেস সরকার, জুয়েল রানা, মাসুদা আক্তার প্রমূখ।