ডেস্ক রিপোর্ট

১৭ জানুয়ারি ২০২২, ১২:২৫ অপরাহ্ণ

শাবিতে পুলিশী হামলার প্রতিবাদ জানিয়েছেন শাবির প্রাক্তন প্রগতিশীল ছাত্রনেতৃবৃন্দ

আপডেট টাইম : জানুয়ারি ১৭, ২০২২ ১২:২৫ অপরাহ্ণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে ইতিমধ্যে সমগ্র দেশ অবহিত হয়েছে। শাবিপ্রবির সিরাজুন্নেসা হলের চূড়ান্ত অব্যবস্থাপনা, প্রভোস্টের অসহযোগিতা এবং অশালীন আচরণের বিরুদ্ধে প্রভোস্টের পদত্যাগ সহ ৩ দফা দাবিতে ছাত্রীদের মধ্যে আন্দোলন গড়ে উঠে। শান্তিপূর্ণ এই আন্দোলনে কোন প্রকার উস্কানি ছাড়াই প্রক্টরের উপস্থিতিতে সরকারী দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ হামলা করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হামলার শিকার হয়ে পুনরায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। কিন্তু গত ১৬ জানুয়ারি, ২০২২ তারিখে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে প্রশাসনের নির্দেশে শাবিপ্রবি ক্যাম্পাসে নৃশংস কায়দায় শিক্ষার্থীদের উপর পুলিশ ঝাঁপিয়ে পড়ে। শিক্ষার্থীদের রক্তে ভেসে যায় শাবিপ্রবির ক্যাম্পাস।

আমরা বিস্মিত হয়ে লক্ষ্য করলাম দফায় দফায় পুলিশি হামলার পরেও শাবিপ্রবির বর্তমান উপাচার্য শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা কিংবা কৃতকর্মের জন্য অনুতপ্ত না হয়ে মিডিয়ার সামনে মিথ্যাচার করে গেছেন। আমরা মনে করি ক্যাম্পাসের ছাত্রদের উপর পুলিশের নির্বিচার লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও গুলি ছোড়ার নির্দেশ প্রদান করে উপাচার্য শাবিপ্রবির অভিভাবকত্বের মর্যাদা হারিয়েছেন। তাঁর এই ঘৃণ্য কর্মকাণ্ড অতীতের যে কোন বর্বরতাকে হার মানিয়েছে। আমরা দাবি জানাই, অবিলম্বে হামলার দায় স্বীকার করে ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নির্মাণে ব্যর্থতার দায় নিয়ে বর্তমান উপাচার্যকে পদত্যাগ করতে হবে।

আমরা বলতে চাই একটা স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশি হামলার নির্দেশ দিয়ে, ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে পুরো প্রক্টরিয়াল বডি বিশ্ববিদ্যালয় ধারণার বিপরীতে অবস্থান নিয়েছেন। শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করেছেন। আমাদের দাবি, সমস্ত ঘটনার পূর্বাপর দায় স্বীকার করে প্রক্টরিয়াল বডি পদত্যাগ করবেন।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি; বিশ্ববিদ্যালয়ের হলসমূহের অব্যবস্থাপনা দূর করা, ছাত্রলীগের দখলদারিত্ব মুক্ত করা ও সকল শিক্ষার্থীদের জন্য আবাসিক হল নির্মাণ করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। সুতরাং আমরা দ্ব্যার্থহীনভাবে বলতে চাই ছাত্রীদের আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক এবং আমরা এই চলমান আন্দোলনের সাথে সংহতি জ্ঞাপন করছি।

বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নির্মাণে শিক্ষার্থীদের বলিষ্ঠ এবং সাহসী ভূমিকাকে আমরা রক্তিম অভিবাদন জানাই।

বিবৃতিদাতা –
লাভলী তালুকদার
উন্নয়নকর্মী
সাবেক আহ্‌বায়ক, ছাত্র ফ্রন্ট

আহমেদ মোক্তাদির খোকন
ব্যাংকার, সাবেক সভাপতি
ছাত্র ইউনিয়ন
মাসুক মিয়া মামুন
প্রবাসী
সাবেক আহবায়ক, ছাত্রফ্রন্ট
চয়ন কান্তি দাস
ব্যাংকার
সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র ফ্রন্ট

কল্লোল চক্রবর্তী ব্যাংকার

সাবেক সভাপতি, ছাত্র ইউনিয়ন
আবদুল্লাহ আল মামুন
উন্নয়নকর্মী
সাবেক আহ্‌বায়ক, ছাত্র ফ্রন্ট
মোঃ জহিরুল ইসলাম
সহযোগী অধ্যাপক, মাভাবিপ্রবি
সাবেক সদস্য, ছাত্র ফ্রন্ট

ড. সাদিকুর রহমান
গবেষক ও লেখক
সাবেক আহ্বায়ক, ছাত্র ইউনিয়ন

এস এ মামুন রূপক
সাবেক সভাপতি

শিপন পাল
শিক্ষক
সাবেক সহ সভাপতি,ছাত্র ইউনিয়ন

ফয়েজ আহমেদ রাজীব
সাবেক সদস্য, ছাত্রফ্রন্ট
মোঃ ফরহাদ হোসেন
উন্নয়নকর্মী
সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র ফ্রন্ট
পুলক রঞ্জন তালুকদার
প্রবাসী
সাবেক সদস্য, ছাত্র ফ্রন্ট
পলাশ চক্রবর্তী
সাবেক সদস্য, ছাত্র ফ্রন্ট
সত্যজিৎ দত্ত পুরকায়স্থ
উন্নয়নকর্মী
সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র ইউনিয়ন
গোলাম রাব্বি চৌধুরী ওয়াফি
প্রবাসী

সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
জুনায়েদ আহমেদ
ব্যাংকার
সাবেক সভাপতি, ছাত্র ইউনিয়ন
শ্রীকান্ত শর্মা
ব্যাংকার
সাবেক সভাপতি, ছাত্র ইউনিয়ন
কপিল রায়
প্রবাসী
সাবেক আহ্‌বায়ক, ছাত্র ফ্রন্ট

স্বপন দেবনাথ
ব্যাংকার
সাবেক সভাপতি, ছাত্র ইউনিয়ন
সূচিত্র গোপ
সাবেক সাধারণ সম্পাদক,ছাত্র ইউনিয়ন
বিপুল দেবনাথ
ব্যাংকার
সাবেক সহ-সভাপতি,ছাত্র ইউনিয়ন
আলমগীর হোসেন
সাবেক সহ সভাপতি, ছাত্র ইউনিয়ন
তামান্না আহমেদ
উন্নয়নকর্মী
সাবেক আহ্‌বায়ক ছাত্র ফ্রন্ট
কাজল দাস
ব্যাংকার
সাবেক আহ্‌বায়ক, ছাত্র ফ্রন্ট
শুভাশিস দাশ শুভ
সাবেক সদস্য , ছাত্র ফ্রন্ট।
মিরাজ মাহমুদ
প্রবাসী
সাবেক সদস্য, ছাত্র ফ্রন্ট
ফারহানা এপি
উন্নয়নকর্মী
সাবেক সদস্য, ছাত্র ফ্রন্ট
অনীক ধর
ব্যাংকার
সাবেক আহ্‌বায়ক, ছাত্র ফ্রন্ট
অপু কুমার দাস
প্রভাষক
সাবেক আহ্‌বায়ক , ছাত্র ফ্রন্ট
সুদীপ্ত বিশ্বাস
বিজ্ঞাপনকর্মী
সাবেক সদস্য, ছাত্র ফ্রন্ট

দীপ্তি রাণী সরকার
ব্যাংকার
সাবেক সহ সভাপতি, ছাত্র ইউনিয়ন
রিশতা রাহী
উন্নয়নকর্মী
সাবেক সদস্য, ছাত্র ফ্রন্ট
নাজিরুল আযম আবীর
সাবেক সভাপতি, ছাত্র ফ্রন্ট
মোঃ মইনুদ্দিন মিয়া
সাবেক সাধারণ সম্পাদক , ছাত্র ফ্রন্ট
তৌহিদুজ্জামান জুয়েল
সাবেক সহ-সভাপতি, ছাত্র ফ্রন্ট
জয়দীপ দাশ
সাবেক সদস্য, ছাত্র ফ্রন্ট
সুধীন্দ্র কুমার সিংহ
সাবেক সদস্য, ছাত্র ফ্রন্ট
মাহমুদুল হাসান রাফি
সাবেক সদস্য, ছাত্র ফ্রন্ট
টুনি আহমেদ
সাবেক সদস্য, ছাত্র ফ্রন্ট
উজ্জ্বল শীল
সাবেক সদস্য, ছাত্র ফ্রন্ট
রুবাইয়াৎ আহমেদ
সাবেক সদস্য, ছাত্র ফ্রন্ট
রাসেল রানা
সাবেক সদস্য, ছাত্র ফ্রন্ট

 

শেয়ার করুন