ডেস্ক রিপোর্ট

২৯ এপ্রিল ২০২১, ৭:২৮ অপরাহ্ণ

ছাত্রনেতা আকরামের মুক্তির দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল

আপডেট টাইম : এপ্রিল ২৯, ২০২১ ৭:২৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনকে ডিবি পরিচয়ে রাতের অন্ধকারে তুলে নেয়া ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় রিমান্ড দেয়ার তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।

আজ (২৯ এপ্রিল) গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর কেন্দ্রীয় সভাপতি আরিফ মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস এক যুক্ত বিবৃতিতে নিন্দা জানিয়ে ছাত্রনেতা আকরামের মুক্তির দাবি করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার জনগণের কন্ঠরোধ করতে দেশের আইন ব্যবস্থাকে তামাশার বস্তুতে পরিণত করেছে। একের পর এক গ্রেফতার-হামলা-মামলা দিয়ে ভিন্নমত দমনে বর্তমান ফ্যাসিস্ট সরকারের ঘৃণ্য নীতির সর্বশেষ শিকার হলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন। অথচ অতিসম্প্রতি কিশোরী মুনিয়ার রহস্যজনক মৃত্যু কিংবা বাঁশখালিতে শ্রমিক হত্যাসহ অসংখ্য গুম খুন রাহাজানির ঘটনা ঘটলেও পুলিশ বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়না । বরং জনগণের নিরাপত্তা বিধানে ব্যার্থ পুলিশ বাহিনী , রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়ে বিনা অপরাধে মানুষকে তুলে নেয়া,গুম করার দায়িত্ব পালন করছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই রাষ্ট্রীয় সন্ত্রাস কোন সভ্য রাষ্ট্রে চলতে পারে না। তাই অবিলম্বে সকল গণতন্ত্রকামী ,ফ্যাসিবাদ বিরুধী মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে আকরামসহ হয়রানীর শিকার সকল রাজনৈতিক বন্দীর মুক্তি নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন