ডেস্ক রিপোর্ট

১৩ জানুয়ারি ২০২২, ১২:১১ পূর্বাহ্ণ

সিলেটের দক্ষিণ সুরমার জৈনপুরে ফুটসাল টুর্নামেন্ট উদ্বোধন

আপডেট টাইম : জানুয়ারি ১৩, ২০২২ ১২:১১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেটের দক্ষিন সুরমার শিববাড়ি হলিচাইল্ড স্কুল সংলগ্ন মাঠে জৈনপুর রংধনু এলাকার তরুণদের উদ্যোগে ইংরেজি নববর্ষ উপলক্ষে নাইট ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করা হয়।

প্রবীণ আওয়ামীলীগ নেতা হাজী জামাল উদ্দিন এর সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা: আরমান আহমেদ শিপলু।

এতে বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছয়েফ খান,এমরুল হাসান (সদস্য সিলেট মহানগর আওয়ামীলীগ) বদরুজ্জামান শিশু,ইসমাইল আলী,জয়নাল আহমেদ(ঝানু),মোতাহার আলী,শাহজান মিয়া,মোতাহার আলী,মনসুর আহমেদ,হাজী অলিউর রহমান,ফজলুল করিম হেলাল,রবিন্দ্র কুমার দেব আশীষ সহ আরও প্রবীণ ব্যাক্তিবর্গ।

টুর্নামেন্ট এ সার্বিক সহযোগীতা করেন কবির উদ্দিন আহমেদ,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক,সিলেট জেলা তাঁতিলীগ। সাথে ছিলেন সিলেট জেলা এবং মহানগর ছাত্রলীগ এর নেতা বিজয় দে,সাদী মোহাম্মদ,উজ্জ্বল আহমেদ,উসমান আহমেদ,এম এস সৌরভ,রনি ঘোষ,সন্দিপ দাশ,ইসরাফিল হোসাইন আফজল,নাবিল আহমেদ,হিসাদ আহমেদ,সিয়াম আহমেদ,রিদয় সরকার রনি,মিথুন চন্দ,বিশাল,নয়ন,রাহি আহমেদ,আবির আহমেদ সহ অনেকে।

খেলা পরিচালনা করেন জৈনপুর রংধনু এলাকার তরুণরা।

শেয়ার করুন