ডেস্ক রিপোর্ট

২ জানুয়ারি ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ণ

বিজ্ঞান আন্দোলন মঞ্চ হবিগঞ্জ জেলা কমিটি গঠন

আপডেট টাইম : জানুয়ারি ২, ২০২৩ ১২:৩৫ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: “বিজ্ঞান হোক সকল অন্ধ বিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার”- মহান বিজয় দিবসের ৫১তম বার্ষিকী উপলক্ষে বিজ্ঞান আন্দোলন মঞ্চ হবিগঞ্জ জেলা শাখার আলোচনা সভা ও জেলা কমিটি পরিচিতি সভা আজ ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা বার লাইব্রেরিতে (৩নং হল) অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান আন্দোলন মঞ্চ হবিগঞ্জ জেলা সভাপতি সেঁজুতি সায়মা প্রাপ্তির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলিফ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় উপদেষ্টা রাজেকুজ্জামান রতন।

বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা অ্যাড. জুনায়েদ আহমেদ, নুরুল হুদা চৌধুরী শিবলী, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেট বিভাগীয় সংগঠক বিশ্বজিৎ নন্দী, বিজ্ঞান আন্দোলন মঞ্চ হবিগঞ্জ জেলা সদস্য জান্নাতুল ফেরদৌস তানিয়া, শাহ নোরিন জাহান, হুছনে জাহান জ্যাতি, নিকিতা ইয়াসমিন, চয়ন চন্দ্র দাস, শহীদুল ইসলাম লামিম, ইউসুফ আলী প্রমুখ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় আলিফ রায়হানকে সভাপতি এবং নোরিন জাহানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বিজ্ঞান আন্দোলন মঞ্চ হবিগঞ্জ ২য় জেলা কমিটি পরিচিতি করিয়ে দেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ হবিগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা অ্যাড. জুনায়েদ আহমদ।

শেয়ার করুন