ডেস্ক রিপোর্ট

৮ জানুয়ারি ২০২২, ৪:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৭৬ রোগী শনাক্ত

আপডেট টাইম : জানুয়ারি ৮, ২০২২ ৪:৪৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৭৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৪ দশমিক ৯৬ শতাংশ। তবে এ সময় শহর ও গ্রামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর আট ল্যাবরেটরিতে গতকাল ১ হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৭৬ জনের মধ্যে শহরের ৭১ ও পাঁচ উপজেলার ৫ জন। উপজেলার ৫ জনের মধ্যে রাউজান, ফটিকছড়ি, হাটহাজারী, সন্দ্বীপ ও বোয়ালখালীতে একজন করে রয়েছেন।

জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২ হাজার ৯৮০ জনে। এর মধ্যে শহরের ৭৪ হাজার ৫৭৫ জন এবং গ্রামের ২৮ হাজার ৪০৫ জন।

গতকাল করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যায়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৩৩ জনই রয়েছে। এতে শহরের ৭২৩ ও গ্রামের ৬১০ জন।

শেয়ার করুন