ডেস্ক রিপোর্ট

৭ জানুয়ারি ২০২২, ৭:৩৯ অপরাহ্ণ

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করাসহ ১১ দফা দাবীতে সিলেটে মিছিল

আপডেট টাইম : জানুয়ারি ৭, ২০২২ ৭:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: অবিলম্বে নতুন চুক্তি সম্পাদন, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারন, চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত করা সহ ১১ দফা দাবীতে মাসব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে “চা শ্রমিক অধিকার আন্দোলন” এর উদ্যোগে সিলেটে মিছিল ও সমাবেশ।

আজ শুক্রবার (০৭ জানুয়ারি ২০২২) বিকাল ৪ টায় সিলেটের লাক্কাতুড়াস্থ রেস্টক্যাম্প বাজারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

চা শ্রমিক অধিকার আন্দোলন এর কেন্দ্রীয় আহবায়ক কমরেড হৃদেশ মুদির সভাপতিত্বে এবং সদস্য হরি সবরের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য এডভোকেট রনেন সরকার রনি, গনতান্ত্রিক শ্রমিক আন্দোলন সিলেট জেলার আহবায়ক এডভোকেট মহীতোষ দেব মলয়, চা শ্রমিক অধিকার আন্দোলন এর সংগঠক সন্তোষ বাড়াইক, লাংকাট লোহার, সন্তোষ নায়েক, মিতা সিং, শেলী দাস, অঞ্জলি মুদি, সকুন্তলা প্রধান প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, চা শ্রমিকদের চুক্তির মেয়াদ এক বছর আগে শেষ হলেও নতুন চুক্তি সম্পাদনের কোন উদ্যোগ এখনো গ্রহণ করা হয়নি। ফলে দফায় দফায় দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও চা শ্রমিকরা দুই বছর আগের নির্ধারিত দৈনিক ১২০ টাকা মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছে। যুগযুগ ধরে বংশ পরম্পরায় চা শ্রমিকরা বাগানে বসবাস করলেও ভূমির অধিকার হতে তারা বঞ্চিত। তাছাড়া শিক্ষা, চিকিৎসা সহ মানবিক সমস্হ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত চা শ্রমিকরা।

বক্তারা অবিলম্বে নতুন চুক্তি সম্পাদন, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ সহ ১১ দফা দাবীর ভিত্তিতে “চা শ্রমিক অধিকার আন্দোলন” এর উদ্যোগে মাসব্যাপী আন্দোলন কর্মসূচিতে সবাইকে অংশগ্রহন করার আহবান জানান।

শেয়ার করুন