ডেস্ক রিপোর্ট

২ জানুয়ারি ২০২২, ১১:১৬ অপরাহ্ণ

সিপিবি সিলেট জেলার সম্মেলন উপলক্ষ্যে লিফলেট বিতরণ

আপডেট টাইম : জানুয়ারি ২, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেট জেলার আসন্ন দ্বাদশ সম্মেলন (১৪-১৫ জানুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিতিব্য) উপলক্ষ্যে সিপিবি সিলেট জেলা কমিটির উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে সম্মেলনের লিফলেট বিতরণের মাধ্যমে প্রচার কার্যক্রম চালানো হয়।

লিফলেট বিতরণের পর জালালপুর বাজারে এক পথসভাও অনুষ্ঠিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন হাছান বক্ত চৌধুরী কাওছার।

মিজু আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক কমরেড শাহজালাল সুমন, সিলেট জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছান, সন্বীপ দেব প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘শাসক দলের দ্বারা স্বৈরাচারী কায়দায় দেশ শাসনের কারণে বর্তমানে দেশজুড়ে এক অচলাবস্থা তৈরি হয়েছে। বিচারহীনতার সংস্কৃতির ধারাবাহিকতায় এবং অগণতান্ত্রিক শাসন-শোষণের ফলে দেশে চলছে অবাধ লুটপাট, সিন্ডিকেট ব্যবসা, খুন, গুম, রাহাজানি আর দুর্নীতি। রাষ্ট্রযন্ত্রের সহায়তায় ক্রমশ বাড়ছে ধর্মান্ধ ও মৌলবাদী গোষ্ঠীর সাম্প্রদায়িক সহিংসতা। মৌলবাদী গোষ্ঠীর পাশাপাশি এসব সহিংসতায় সরকারি দলের লোকজনসহ বিরোধী দলের লোকদের সম্পৃক্ততারও খবর প্রকাশিত হচ্ছে। এতে মানুষের মনে আতংকের সৃস্টি হচ্ছে, মানুষ নিরাপত্তাহীনতায় ভোগছে।

বক্তারা বলেন, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধগতিতে শ্রমিক কৃষকসহ মেহনতি জনসাধারণ আজ দিশেহারা হয়ে পড়েছে। এমন অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে ভাঙ্গাচোরা এ সমাজটাকে পাল্টানোর কোনো বিকল্প নেই।’ বক্তারা বলেন, ‘সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম ছাড়া মানুষের মুক্তির আর কোনো উপায় নেই।’

তাই নিজেদের অধিকার বুঝে নিতে নতুন সমাজ গড়ার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়ার জন্য জনগণের প্রতি বক্তারা আহবান জানান।

শেয়ার করুন