ডেস্ক রিপোর্ট

২৮ ডিসেম্বর ২০২১, ৯:১৬ পূর্বাহ্ণ

দেশে ওমিক্রন শনাক্ত আরও একজন

আপডেট টাইম : ডিসেম্বর ২৮, ২০২১ ৯:১৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: দুই নারী ক্রিকেটারের পর দেশে আরও একজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

জিআইএসএআইডি বলছে, গত ২৩শে ডিসেম্বর ওমিক্রন সংক্রমিত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। পরে ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) সেটি জিনোম সিকোয়েন্স করে ওমিক্রনের অস্তিত্ব পেয়েছে। সংক্রমিত ব্যক্তি পুরুষ, তিনি ঢাকার বাসিন্দা। ৫৬ বছর বয়সী ওই ব্যক্তির তার নাম বলা হয়নি।

এর আগে গত ১১ই ডিসেম্বর আফ্রিকার দেশ জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়। এই নিয়ে দেশে তিনজনের শরীরে নতুন এই ধরনটি পাওয়া গেল।

এদিকে ডেলটার মতো ভয়ংকর না হলেও দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। যার শিকার হয়েছে এরই মধ্যে বিশ্বের অন্তত ১১০টি দেশ। বাংলাদেশও ধরনটির এখনো বিস্তার না হলেও প্রতিবেশী ভারতে এটিতে আক্রান্তের হার বেড়েই চলেছে।

তবে ভারতসহ ওমিক্রনের শিকার দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্বাভাবিক থাকায় দেশে ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কা তীব্র হচ্ছে। যাতে এক ধাপ এগিয়ে গেল নতুন আরেকজনের আক্রান্তের মধ্য দিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমদ বলেন, ‘ওমিক্রন আসবে এটা অবধারিত। কিন্তু কত দ্রুত আসবে এবং কতটা বিস্তার ঘটবে সেটি নির্ভর করবে আমাদের ব্যবস্থার ওপর। বিশেষ করে বিমানবন্দরে আমাদের ব্যবস্থা আরও ভালো হওয়া দরকার।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে আক্রান্তদের আইসোলেশন করতে হবে। এতে করে সংক্রমণের বিস্তার ঠেকানো সম্ভব হবে। ভারতসহ অন্যান্য দেশ যখনই কারও ওমিক্রন পাচ্ছে, তারা প্রকাশ করছে। আমাদেরও তাই করা উচিত।’

শেয়ার করুন