ডেস্ক রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২১, ৫:০৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬০ জনে।
এই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৬৮ জন। দেশে বর্তমানে মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জন।
আজ (রোববার) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শনিবারের তথ্য অনুযায়ী তার আগের ২৪ ঘণ্টায় ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল একজনের।