ডেস্ক রিপোর্ট

১৪ ডিসেম্বর ২০২১, ৩:২৬ অপরাহ্ণ

প্লাস্টিক কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ডিসেম্বর ১৪, ২০২১ ৩:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: বগুড়ার আদমদিঘীতে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার সান্তাহারের হবির মোড়ে বিআইআরএস প্লাস্টিক কারখানায় এ আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আবদুল মালেক। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিহতরা সবাই কারখানার শ্রমিক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

 

শেয়ার করুন