ডেস্ক রিপোর্ট
৯ ডিসেম্বর ২০২১, ১১:২৫ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: “নারী উপর ঘরে বাইরে সকল নির্যাতন বন্ধ কর” এই স্লোগানকে সামনে রেখে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবসে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল ৩ টায় সিলেট জেলা বাসদ অফিসে বেগম রোকেয়ার ১৪১ তম জন্ম ও ৮৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সংগঠক মাছুমা খানমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বাসদ সমন্বয়ক আবু জাফর, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, মহিলা ফোরামের সংগঠক, অর্জিতা রায়, নিপা মুদি।
বক্তারা বলেন, নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া আজ নারীদের অনুপ্রেরণা উৎস। তিনি দেখিয়ে দিয়েছিলেন নারীদের অধিকার নারীদের লড়াই সংগ্রাম করে অধিকার প্রতিষ্ঠা করতে হয়। পুরুষতান্ত্রিক সমাজের নারীকে ধর্মীয় ফতোয়া দিয়ে নারীদের অধিকার থেকে বঞ্চিত করতে চায় কিন্তু তা হতে পারে না তাই বেগম রোকেয়ার জীবন থেকে শিক্ষা নিয়ে আগামীতে ধর্ষকদের বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে। সম্পত্তি বণ্টনে নারী পুরুষ সমান অধিকার দিতে হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর উপর যৌন হয়রানিমূলক বক্তাবাজদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।