ডেস্ক রিপোর্ট

২৫ জানুয়ারি ২০২২, ৬:২৬ অপরাহ্ণ

জবিতে শাবির আন্দোলনের সংহতিতে প্রতীকী অনশন কর্মসূচিতে ছাত্রলীগের বাধা

আপডেট টাইম : জানুয়ারি ২৫, ২০২২ ৬:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ও ভিসি ফরিদের পদত্যাগের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রতীকী অনশন কর্মসূচিতে ছাত্রলীগের বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার, ২৫ জানুয়ারি দুপুর (১২-১টা) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করলে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী কর্মসূচিতে বাঁধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্বিদ্যালয় শাখা।

সংবাদপত্র প্রকাশের এক বিবৃতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সহ- সভাপতি সুমাইয়া সোমা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির শেষ পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মিরাজ হোসাইন সহ ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মী শিক্ষার্থীদের পোস্টার/ প্লাকার্ড ছিড়ে ফেলে এবং কর্মসূচিতে বাধা প্রদান করে, এসবের মধ্য দিয়ে তাঁরা অতীত ইতিহাসের জঘন্যতম কাজের পরিচয় দেয়। ছাত্রলীগের এহেন চরিত্রে আমরা তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানাই।

তিনি আরও বলেন, শাবিপ্রবির ভিসি শিক্ষার্থীদের আন্দোলনে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী দিয়ে হামলা করে ফ্যাসিস্ট শাসকের পরিচয় দিয়েছেন । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সকল শিক্ষার্থীর অভিভাবক। একজন অভিভাবক কখনোই পারেননা তার সন্তানদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ করার নির্দেশ দিতে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ প্রবেশের অধিকার একজন উপাচার্য কখনোই দিতে পারেনা। এসবের মধ্য দিয়ে ভিসি ফরিদ তাঁর নৈতিক অধিকার অবক্ষয় করেছেন। আমরা অবিলম্বে ভিসি ফরিদ এর পদত্যাগের দাবি জানাই।

শেয়ার করুন