ডেস্ক রিপোর্ট

২৩ নভেম্বর ২০২১, ৫:৫০ অপরাহ্ণ

‘বাংলাদেশের অর্থনীতির আকার ৪১১ বিলিয়ন ডলারের’

আপডেট টাইম : নভেম্বর ২৩, ২০২১ ৫:৫০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন হিসাব অনুযায়ী বাংলাদেশের অর্থনীতির আকার ৪১১ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার একনেক বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিবিএসের জিডিপির হিসাব তৈরির নতুন প্রস্তাব অনুমোদন দিয়েছেন। এতেই অর্থনীতির এই আকার উঠে এসেছে।

তিনি বলেন, বিবিএস আগে ২০০৫-০৬ সালকে ভিত্তিবছর ধরে জিডিপির হিসাব করত। কিন্তু নতুন হিসাব করা হয়েছে ২০১৫-১৬ কে ভিত্তিবছর ধরে। এই সময়ে অর্থনীতিতে নতুন নতুন ব্যবসা অন্তর্ভুক্ত হয়েছে এবং এ কারণে অর্থনীতির আকার বেড়েছে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, নতুন হিসেবে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২৫৫৪ ডলার। গত অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ।

তিনি আরও বলেন, কোভিডের কারণে অনেক দেশ নাজুক অবস্থায় গেলেও, বাংলাদেশের সাড়ে ৫ শতাংশের কাছাকাছি প্রবৃদ্ধি হয়েছে।

শেয়ার করুন