ডেস্ক রিপোর্ট
১৯ নভেম্বর ২০২১, ৫:৫৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: বোলিংয়ের শুরুতে যেভাবে জ্বলে উঠেছিল বাংলাদেশ, শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারল না। মুস্তাফিজুর রহমান নিজের শেষ ওভারে দিলেন ১৫। একই পথে হেঁটে শরিফুল ইসলামও দিলেন সমান রান। শেষ ওভারে প্রয়োজন হওয়া ২ রান ছক্কা হাঁকিয়েই নিয়ে নিলেন শাদাব খান।
জেতার আশা জাগিয়েও বাংলাদেশ হারল আরেকটি টি-টোয়েন্টি। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতে নিল পাকিস্তান। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাবর আজমরা।
বাংলাদেশের দেওয়ার ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ৬ উইকেটে ১৩২ রান করে পাকিস্তান। এর আগে টস জিতে ৭ উইকেটে ১২৭ রান করে টাইগাররা।