ডেস্ক রিপোর্ট

১১ নভেম্বর ২০২১, ১:০৯ অপরাহ্ণ

আফগান ক্রিকেট প্রধানের দায়িত্বে সাবেক অলরাউন্ডার আশরাফ

আপডেট টাইম : নভেম্বর ১১, ২০২১ ১:০৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন দেশটির সাবেক অলরাউন্ডার মিরওয়াইস আশরাফ। আজিজুল্লাহ ফজলির স্থলাভিষিক্ত হলেন তিনি।

আফগানিস্তানের গণমাধ্যম জানায়, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আবুধাবিতে তালেবান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সময় জাতীয় দলের ক্রিকেটারদের দাবির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তালেবান এক বিবৃতিতে জানায়, ‘আফগানিস্তানের ইসলামিক আমিরাতের প্রধানমন্ত্রী, মিরওয়াইস আশরাফকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন।’

আফগাস্তিানের হয়ে ৪৬ ওয়ানডে ও ২৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন আশরাফ। ২০১৬ সালে ক্যারিয়ারের ইতি টানেন তিনি।

শেয়ার করুন