ডেস্ক রিপোর্ট
১০ নভেম্বর ২০২১, ৮:০২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ৩৪তম নূর হোসেন দিবসে বাম গণতান্ত্রিক জোট নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। আজ বুধবার (১০ নভেম্বর) সকাল ৮টায় শহীদ নূর হোসেন স্কোয়ারে বাম জোট শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বাম জোটের কেন্দ্রীয় নেতা কমরেড মোহাম্মদ শাহ আলম, কমরেড সাইফুল হক, কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার, কমরেড ফখরুদ্দিন কবীর আতিক, মনিরুদ্দিন পাপ্পু, খালেকুজ্জামান লিপন প্রমুখ।