ডেস্ক রিপোর্ট

৬ নভেম্বর ২০২১, ১০:৩০ অপরাহ্ণ

শ্রেষ্ঠ সমবায় পুরষ্কার ২০২০ পেলেন মোঃ শাহীন রানা

আপডেট টাইম : নভেম্বর ৬, ২০২১ ১০:৩০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” এই স্লোগান কে সামনে রেখে ২য় বারের মত শ্রেষ্ঠ সমবায় পুরস্কার ২০২০ অর্জন করলেন দক্ষিণ সুরমা উপজেলার জৈনপুর এর কৃতি সন্তান মোঃ শাহীন রানা।

আজ দক্ষিণ সুরমা উপজেলায় সমবায় বিভাগ দক্ষিণ সুরমা সিলেট কর্তৃক ৫০ তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে
জৈনপুর, ঐতিহ্যবাহী ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিঃ এর প্রতিষ্ঠতা ও সভাপতি জনাব, মোঃ শাহীন রানা কে সম্মননা স্মারক প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দক্ষিণ সুরমার জনাবা স্নিগ্ধা তালুকদার, সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমার সহকারী শিক্ষা কর্মকর্তা জনাব লুৎফুর রহমান, মোঃ মঈন উদ্দিন সম্পাদক ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিঃ। অনুষ্ঠান পরিচালনা করেন জনাব তন্ময় অাদিত্য এঅাইসিএস উপজেলা সমবায় কর্মকর্তা।

শেয়ার করুন