ডেস্ক রিপোর্ট
৩০ জুলাই ২০২১, ১০:০২ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রতিনিধি:: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রামে নগর শাখার উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে শ্রমজীবী মানুষের সহযোগিতায় বিনামূল্যে করোনা টিকা রেজিষ্ট্রেশন বুথের কার্যক্রম।
আজ শুক্রবার (৩০ জুলাই ২০২১) বিকাল ৪টায় কুসুমবাগ আবাসিক এলাকায় রেজিস্ট্রেশন শুরু করার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনীকালে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়, চট্টগ্রাম নগরের সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ, সাংগাঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রীতম বড়ুয়া, সদস্য আহসান হোসেন কল্লোল, পাঠাগার বিষয়ক সম্পাদক ফারিস্তা চৌধুরী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম নগরীর সংগঠক জোবাইর বিনা সহ নগরের অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।
শ্রমজীবী মানুষের সহযোগিতায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সারাদেশে এই কার্যক্রম পরিচালনা করছে।
আগামীতে এই কার্যক্রমের আওতায় নগরীর পাহাড়তলী, খুলশী, বায়েজিদ, এনায়েতবাজার, আগ্রাবাদ, বন্দরসহ বিভিন্ন এলাকায় বিনামূল্যে এই টিকা নিবন্ধনের কাজ পরিচালিত হবে।