ডেস্ক রিপোর্ট
৬ নভেম্বর ২০২১, ৯:২৮ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠনের একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যা সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
গতকাল শুক্রবার (৫ নভেম্বের) রাতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি সরোজ কান্তি ও জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচ এক বিবৃতিতে জানান, ৩৫তম জেলা সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কমিটি দিয়ে বর্তমানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার কার্যক্রম চলছে। এদেশের প্রগতিশীল সকল আন্দোলন, ছাত্র আন্দোলনে ছাত্র ইউনিয়ন সিলেট জেলা তার বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় আগামী ১৮ ডিসেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার ৩৬তম সম্মেলনের তারিখ ঘোষণা হয়েছে। বর্তমান কমিটির সহসভাপতি লাকি রানী দাশ-কে চেয়ারম্যান করে এবং সাংগঠনিক সম্পাদক রনি সেনাপতিকে আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুতি পরিষদও গঠন হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ছাত্র ইউনিয়নের ঐক্য প্রক্রিয়াকে ধ্বংস করতে কতিপয় ষড়যন্ত্রকারী এই আহ্বায়ক কমিটি ঘোষনার খবর ছড়িয়েছে। সংগঠনের ভেতরের কেউ এ কাজের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ছাত্র ইউনিয়নের ঐক্য প্রক্রিয়াকে যারা ধ্বংস করতে চান ইতিহাস তাদের আস্তাকুড়ে নিক্ষেপ করবে।
নেতৃবৃন্দ বলেন, ছাত্র ইউনিয়নের সিলেট জেলা সংসদ এই সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে ভূমিকা পালন করছে। বর্তমান সময়ে সরকারের দুর্নীতি, স্বৈরাচারী ভুমিকা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র ইউনিয়নের ভূমিকাকে বিতর্কিত করার জন্যই এই ধরনের আহ্বায়ক কমিটি ঘোষনার খবর ছড়িয়েছে ওই কুচক্রী মহল।
এছাড়া সিলেট জেলার এই বিবৃতির পক্ষে স্বাক্ষর দিয়েছেন :
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট মহানগর সংসদের সভাপতি হাছান বক্ত চৌধুরী কাওছার, সাধারণ সম্পাদক বিশাল দেব, সাংগঠনিক সম্পাদক মণীষা দাস তালুকদার, এমসি কলেজ সংসদের সভাপতি পংকজ চক্রবর্তী জয়, সাধারণ সম্পাদক প্রান্ত ধর, সাংগঠনিক সম্পাদক নিটু রঞ্জন তালুকদার, মদন মোহন কলেজ সংসদের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর সরকার, সাধারণ সম্পাদক অটল হৃষি, সাংগঠনিক সম্পাদক সৈকত ভৌমিক, দক্ষিণ সুরমা উপজেলা সংসদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক রাজ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক মিজু রহমান, বিয়ানীবাজার উপজেলা সংসদের সভাপতি ফারাজ আবির, সাধারণ সম্পাদক সুজন দাস, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক হিমেল, লাক্কাতুরা আঞ্চলিক কমিটির সভাপতি স্বর্ণা গোয়ালা, সাধারণ সম্পাদক জয়া গোয়ালা।