ডেস্ক রিপোর্ট

৩০ অক্টোবর ২০২১, ১২:৩৩ পূর্বাহ্ণ

জাসদের ৪৯বছর পূর্তিতে ৩১ অক্টোবর সিলেটে দিনব্যাপী কর্মসূচি

আপডেট টাইম : অক্টোবর ৩০, ২০২১ ১২:৩৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: বাংলাদেশের স্বাধীনতার ৫০বছর পূর্তি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৯বছর পূর্তিতে সিলেটে নানা কর্মসূচি ঘোষনা করেছে জাসদের সিলেটে জেলা ও মহানগর শাখা।

৩১ অক্টোবর (রোববার) দিনব্যাপী কর্মসূচি পালন করবে তারা।

কর্মসূচির মধ্যে রয়েছে – সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পন, দুপুর ১২টায় রক্তদান কর্মসূচি, বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বর্ণাঢ্য মিছিল ও বিকাল ৪টায় সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দিনব্যাপী কর্মসূচি দলীয় নেতাকর্মীসহ সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক জে.এ কিবরিয়া চৌধুরী, মহানগর জাসদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক গিয়াস আহমদ।

শেয়ার করুন