ডেস্ক রিপোর্ট
২৯ অক্টোবর ২০২১, ১২:২১ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঝিনাইদহ জেলা শাখার ৫ম কাউন্সিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় কাউন্সিল উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালী ও ঝিনাইদহ প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রুবিনা খাতুন এর সভাপতিত্বে এবং ফারজানা ইয়াসমিন রীমার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন বাসদ, কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক কমরেড শফিউর রহমান শফি, মহিলা ফোরাম, কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, ঝিনাইদহ জেলা বাসদ সমন্বয়ক এড, আসাদুল ইসলাম আসাদ, মহিলা ফোরাম খুলনা জেলা কমিটির সভাপতি কোহিনুর আক্তার কণা, জেলা বাসদ সংগঠক আছাদুর রহমান, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি শারমিন সুলতানা প্রমুখ।

কাউন্সিলে সংহতি জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ( মার্কসবাদী) ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক সাহেদুল এনাম পল্লব, এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি) ঝিনাইদহ জেলা সদস্য আবু তোয়াব অপু।
আলোচনা সভা শেষে রুবিনা খাতুনকে আহবায়ক এবং প্রীতিলতা বিশ্বাসকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট ঝিনাইদহ জেলা মহিলা ফোরাম এর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।