ডেস্ক রিপোর্ট
২৯ অক্টোবর ২০২১, ১১:৪৬ অপরাহ্ণ
খুলনা প্রতিনিধি:: খালিশপুর জুটমিল ও দৌলতপুর জুটমিল যৌথ কমিটির উদ্যেগে খালিশপুর-দৌলতপুর জুটমিল সহ পাচটি জুটমিলের এরিয়ার টাকা সহ সকল বকেয়া পাওনা পরিশোধ এবং রাষ্ট্রীয়ভাবে মিলের উৎপাদন চালুর দাবিতে লাল পতাকা বিক্ষোভ মিছিল।
শুক্রবার, ২৯ অক্টোবর শ্রমিক ইউনিয়ন মাঠ থেকে বিকাল ৪টায় লাল মিছিল নতুন রাস্তা হয়ে খালিশপুর জুটমিল গেট চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ পালিত হয়।
মিছিলের সভাপতিত্ব করেন যৌথ কারখানা কমিটির সভাপতি ও এবং সিবিএ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন। বক্তব্য রাখন যৌথ কারখানা কমিটির সাধারন সম্পাদক আলমগীর কবির, সহ-সভাপতি ডালিম, দৌলতপুর জুটমিল কারখানা কমিটির সভাপতি নুর মোহাম্মদ সাধারন সম্পাদক মোফাজ্জেল হোসেন, খালিশপুর জুটমিলের সহ-সভাপতি আবু বক্কর, সহ সম্পাদক আব্দুল হাকিম, সহ-সম্পাদক আবুল কালাম, খুলনা যশোর বদলি-অস্থায়ী আঞ্চলিক কমিটির উপদেষ্টা নুর ইসলাম খালিশপুর জুটমিল কারখানা কমিটির সদস্য আব্দুল আজিজ, মোঃ আজিজসহ প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষিত হয়।
১. ৮ই নভেম্বর সোমবার খালিশপুর জুটমিলের মেইনগেটে অবস্থান সকাল ৮ থেকে এগারোটা পর্যন্ত।
২. ১৫ই নভেম্বর বিজেএমসি জোন অফিস মিছিল সহকারে সকাল ১০ থেকে ১২টা ঘেরাও কর্মসুচি।