ডেস্ক রিপোর্ট

১৩ অক্টোবর ২০২১, ১২:৩৯ পূর্বাহ্ণ

সিলেট দক্ষিণ সুরমা স্যাটেলাইট ক্যাবল অপারেটরদের আলোচনা সভা ও নৈশভোজ

আপডেট টাইম : অক্টোবর ১৩, ২০২১ ১২:৩৯ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেট দক্ষিণ সুরমা ক্যাবল অপারেটরদের এক জরুরী আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর)) রাত ৮ ঘটিকায় সিলেটরে কদমতলীস্থ একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় গ্রাহকদের সেবার মান বাড়ানো, ডিজিটাইলেজশন, ক্লিন ফিড্য, বিটিভি লাইসেন্স, কোয়াবের সদস্য নবায়ন এবং কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হয়।

এতে উপস্থিতি ছিলেন, মোগলাবাজার ক্যাবল সিস্টেম (এম, সি, এস) (মোগলাবাজার ইউনিয়ন) পরিচালক জনাব মোঃ সেলিম আহমদ। কামালবাজার ক্যাবল নেটওয়ার্ক, ( কামালবাজার ইউনিয়ন) পরিচালক হোসেন আহমেদ রুহুল, ফেয়ার ক্যাবল নেটওয়ার্ক ( মোল্লারগাওঁ ইউনিয়ন ) পরিচালক ইন্তিয়াজ মোহাম্মদ ফয়সাল, টিসি ক্যাবল নেটওয়ার্ক (তেতলি ইউনিয়ন ) পরিচালক মকসুদুল করিম নোহেল, জালালপুর ক্যাবল নেটওয়ার্ক (জালাল পুর ইউনিয়ন) পরিচালক সাইদুর রহমান খালেদ, হাজীগঞ্জ ক্যাবল সিস্টেমস ( মোগলাবাজার ইউনিয়ন) পরিচালক আলী আহমেদ রাজু, ও আবু বক্কর, দাউদপুর ক্যাবল নেটওয়ার্ক ( দউদপুর ইউনিয়ন) পরিচালক এসফাকুর রহমান চৌ টিটু, আনন্দ ক্যাবল নেটওয়ার্ক ( মোগলাবাজার ইউনিয়ন) পরিচালক ফয়সাল আহমদ, সেবা ক্যাবল নেটওয়ার্ক ( বরইকান্দি ইউনিয়ন) পরিচালক সৈয়দ সেলিম আহমদ, নিউ স্কাই নেট (গোটাটিকর) এর দায়ীত্বে জনাব মনির আহমদ মজুমদার প্রমুখ।

শেয়ার করুন