ডেস্ক রিপোর্ট

২৪ সেপ্টেম্বর ২০২১, ১১:১৯ অপরাহ্ণ

হবিগঞ্জে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪, ২০২১ ১১:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাসদ (মার্কসবাদী)’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমৃত্যু বিপ্লবী কমরেড মুবিনুল হায়দার চৌধুরী স্মরণসভা আয়োজন কমিটি হবিগঞ্জ জেলার উদ্যোগে আজ ২৪ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় সুরবিতান ভবনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভার শুরুতেই তাঁর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্মরণসভা আয়োজন কমিটির আহবায়ক মোশারফ হোসেন খান শান্ত এর সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা করেন- বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কমরেড উজ্জ্বল রায়, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি এড. মুরলী ধর দাস, বামজোটের নেতা ও সিপিবি হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির হবিগঞ্জ জেলার সভাপতি এড, রনধীর দাশ, বাসদ হবিগঞ্জ জেলার সাবেক সমন্বয়ক ও স্মরণসভা আয়োজন কমিটির সদস্য এড, কামরুল ইসলাম, ন্যাপ হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ চৌধুরী, জাসদ হবিগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক শাহ আশিকুর রহমান, ব্যাটারিচালিত অটোরিক্সা শ্রমিক আন্দোলন হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শ্রমিকনেতা ধনু মিয়া, বাসদ (মার্কসবাদী) নবীগঞ্জ উপজেলার সংগঠক ডাঃ সুব্রত চক্রবর্তী, চুনারুঘাট এর সংগঠক আব্দুল মালেক, রিপন রায়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট হবিগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক ও বাসদ নেতা তৌহিদুর রহমান পলাশ প্রমুখ।

বক্তাগণ বলেন- ভারতবর্ষে শ্রমিক শ্রেণির স্বার্থে বিভিন্ন আন্দোলন করতে গিয়ে, বেশ কয়েকবার কারারুদ্ধ হন এবং পুলিশি হামলা ও হয়রানির র্শিকার হন। এর ফলে তাঁর বড় ভাই সরকারি চাকুরী হারানোর ভয় পেলে, মুবিনুল হায়দার চৌধুরী ভাইয়ের আশ্রয় ত্যাগ করে ফুটপাতে, মার্কেটে, কখনো পার্কে অনাহারে অর্ধাহারে থেকে কষ্টকর সংগ্রামের মাধ্যমে দিল্লি, হরিয়ানা, খিদিরপুর সহ অনেক নতুন নতুন জায়গায় দলের কাজ
গড়ে তোলেন।

জীবনের সর্বক্ষেত্র ব্যপ্ত করে মার্কসবাদী চর্চার মূর্তপ্রতীক হিসেবে তিনি অসংখ্য নেতাকর্মীকে ‘দলই জীবন, বিপ্লবই জীবন’ এই চেতনায় উজ্জীবিত করে বিপ্লবী প্রয়োজনে ব্যক্তি সম্পত্তি ও সম্পত্তিজাত মানসিকতা মুক্ত রাজনৈতিক কর্মী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালান। সংগ্রামের ধারাবাহিকতায় অসুস্থ অবস্থায় দলের বিপ্লবী প্রাণসত্ত্বাকে রক্ষার প্রয়োজনে শোধনবাদী নেতৃত্বকে বাদ দিয়ে ২০১৩ সালে বাসদ (মার্কসবাদী) দলের প্রতিষ্ঠা করেন এবং তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।

শেয়ার করুন