ডেস্ক রিপোর্ট

৭ নভেম্বর ২০২২, ১১:৪৭ অপরাহ্ণ

সিপাহী জনতার অভ্যুত্থান দিবসে সিলেটে জাসদের আলোচনা সভা

আপডেট টাইম : নভেম্বর ৭, ২০২২ ১১:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে জিন্দাবাজারস্হ নজরুল একাডেমী মিলনায়তনে সিপাহী জনতার অভ্যুত্থান দিবস র আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাসদ সিলেট জেলা শাখার সভাপতি জননেতা লোকমান আহমদ বলেন আজও এদেশে অসাংবিধানিক শাসন, অসাংবিধানিক সরকার, মোশতাক-জিয়ার চাপিয়ে দেয়া পাকিস্তানপন্থার সরকার আনার অপরাজনীতি চলছে। সিপাহী জনতার অভ্যুত্থানের চেতনা ও কর্নেল তাহেরের শিক্ষাকে ধারণ করে অসাংবিধানিক শাসন, অসাংবিধানিক সরকার, পাকিস্তানপন্থার সরকার আনার অপরাজনীতি রুখে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র-প্রশাসন ব্যবস্থার পরিবর্তন করে সমাজতন্ত্রের লক্ষ্যে বাংলাদেশকে এগিয়ে নেয়ার সংগ্রামে অবিচল থাকতে হবে।

সিপাহী-জনতার অভ্যূত্থানের মহানায়ক মহান বিপ্লবী শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন কর্নেল তাহেরের চেতনার ভিত্তি ছিল দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, জনগণের শোষণ মুক্তি, সমাজ বিপ্লব, শোষণ ও বৈষম্য মুক্ত রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা ।

মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব চৌধুরী, মহিউদ্দিন আহমেদ, মো ফরিদ মিয়া, মহানগর শাখার দফতর সম্পাদক মাহমুদুল হক চৌধুরী, নাজমুল ইসলাম, ফারুক আহমদ প্রমুখ।

সভার শুরুতে সিপাহী জনতার অভ্যুত্থানের মহানায়ক, বিপ্লবী সৈনিক সংস্থা ও বিপ্লবী গণবাহিনীর সর্বাধিনায়ক, ছিয়াত্তরের ক্ষুদিরাম শহীদ কর্ণেল কমরেড আবু তাহের বীর উত্তম এর অস্থায়ী প্রতিকৃতি তে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।

সভায় মহানগর জাসদের সদ্য প্রয়াত সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর মৃত্যুতে শোক প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন